রাজনীতি

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর-আগুন

এস কে সামিউল ইসলাম, নভেম্বর ১৮, ২০২৬ 0
ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর-আগুন
সভাপতির বাড়িতে

 


রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির কেয়ারটেকারের কক্ষও।

কাফরুল থানার এএসআই শিলা আক্তার বলেন, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর (মিডিয়া) শাহাজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের সদর দপ্তর কিংবা কন্ট্রোল রুমে আগুনের কোনো তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি বাড়িতে আগুন লাগার খবর এসেছিল। পরে গাড়ি বের হওয়ার পর জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পরতনের পর থেকে সাচ্চু ‘আত্মগোপনে’ আছেন।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

রাজনীতি

View more
আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে
আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে

  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। পুলিশ জানায়, এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। শিগগির অভিযান শুরু হবে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে পালিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। তাদের গ্রেফতারে কোনো অভিযান শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে। তিনি জানান, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে। তিনি আরও জানান, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যে কোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

News নভেম্বর ১৮, ২০২৬ 0
পিরোজপুরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের ৫ প্রতিষ্ঠান

পিরোজপুরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের ৫ প্রতিষ্ঠান

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর-আগুন

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর-আগুন

নিষিদ্ধ আ. লীগের সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ আ. লীগের সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর ঢাকা কলেজ
৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর ঢাকা কলেজ

  বাংলাদেশের শিক্ষা ও রাজনৈতিক ইতিহাসে ঢাকা কলেজ একটি ঐতিহাসিক নাম। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের জ্ঞানচর্চা, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও অসংখ্য গুণী ব্যক্তিত্ব। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের রাষ্ট্রীয় নেতৃত্বেও রয়েছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি। ‘নিজেকে জানো’ মূলমন্ত্র ধারণ করে ১৮৪১ সালের ২০ নভেম্বর যাত্রা শুরু করে দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজ। দীর্ঘ পথপরিক্রমায় নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি আজও শিক্ষা, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশ-বিদেশের বহু মেধাবী মানুষ এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেরও অংশ হয়ে আছে ঢাকা কলেজ। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসেও প্রতিষ্ঠানটির রয়েছে স্বতন্ত্র অবস্থান। ঐতিহাসিক এই বিদ্যাপীঠে পড়াশোনা করে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন এই কলেজের সাবেক শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রয়েছেন—রাষ্ট্রপতির পদে ঢাকা কলেজের চার কৃতী শিক্ষার্থী ঢাকা কলেজে পড়াশোনা করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ও বিদেশের চার বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং একজন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি। বাংলাদেশের বর্তমান ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের ১৯৬৩-১৯৬৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়ে তিনি এই কলেজের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রয়াত ১২তম রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ১৯৪৭ সালে ঢাকা কলেজে ভর্তি হন। ১৯৪৯ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশের প্রয়াত ১৪তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৪৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। এ ছাড়া মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমও ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। ষাটের দশকে তিনি এই কলেজে পড়াশোনা করেন। কলেজের ইন্টারন্যাশনাল হলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন তিনি। প্রধানমন্ত্রীও হয়েছেন ঢাকা কলেজের দুই সাবেক শিক্ষার্থী দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যেও রয়েছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের নাম। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী মওদুদ আহমদও এই কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা কলেজ ছাত্র সংসদের আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন যাঁরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন— শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন বাংলাদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিভিন্ন সময়ের মন্ত্রী। তিনি ঢাকা কলেজের ১৯৪৬-১৯৪৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। আবদুল মোনেম খান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘ সময় পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২০ সালে তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৫১-১৯৫২ সালের দিকে তিনি ঢাকা কলেজের আইএসসি বা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দীন খান আলমগীর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। শফিক আহমেদ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সাবেক পর্যটন ও বিমান পরিবহনমন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী। ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্নাও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। এদের বাইরেও রাজনীতি, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে ঢাকা কলেজের অসংখ্য সাবেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধ ও বিপ্লবী আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। মহান মুক্তিযুদ্ধেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কলেজটির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শহীদ শেখ কামাল, শেখ জামাল ও শহীদ শাফী ইমাম রুমী। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত বীরবিক্রম খন্দকার আজিজুল ইসলাম ও বীরউত্তম খালেদ মোশাররফও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া ভাষাসৈনিক শামসুল হুদা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল কাদের এবং বিপ্লবী দীনেশ গুপ্ত ও পুলিনবিহারী দাসের মতো ব্যক্তিত্বের নামও রয়েছে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের তালিকায়। বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ঢাকা কলেজের সাহিত্যিক ও লেখকদের অবদান অবিস্মরণীয়। এই কলেজের আঙিনায় বেড়ে ওঠা বরেণ্য কথাসাহিত্যিক ও কবিদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ, শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, মহাদেব সাহা, আবদুল গাফফার চৌধুরী, আখতারুজ্জামান ইলিয়াস, আলাউদ্দিন আল আজাদ, বুদ্ধদেব বসু, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, সৈয়দ ওয়ালীউল্লাহ ইত্যাদি।  পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিভাবান শিক্ষার্থীরা। জনপ্রিয় অভিনেতা মান্না, ফেরদৌস আহমেদ, মোশাররফ করিম, আফরান নিশো, খালেদ খান, সজল নূর, খান আতাউর রহমান এবং আলমগীর কবির ইত্যাদি। পাশাপাশি চলচ্চিত্র পরিচালনায় খ্যাতি অর্জন করেছেন মোহাম্মদ হোসেন জেমী, সাইদুল আনাম টুটুল ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজসহ অসংখ্য গুণি ব্যক্তিত্ব।

News নভেম্বর ১৮, ২০২৬ 0
তওবা করতে হবে বায়তুল মোকররম খতিবকে, হেফাজত আমিরের চিকিৎসা প্রয়োজন

তওবা করতে হবে বায়তুল মোকররম খতিবকে, হেফাজত আমিরের চিকিৎসা প্রয়োজন

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত
আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

  আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষকে কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বিগত সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দলের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীসহ বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত সবাইকে লোটাপত্র নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেন তাদের পালাতে হয়েছিল, সেই প্রশ্ন তোলেন তিনি। টেলিভিশনের টকশো আলোচকদের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, যারা টকশোতে আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসমূলক কার্যক্রমের পক্ষে কথা বলেন, তারা মূলত দলটি ফিরলে বিভিন্ন পদ-পদবি পাওয়ার আশায় এমনটি করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আসলে কেউ প্রেস সেক্রেটারি হবেন, কেউ উপ-প্রেস সেক্রেটারি হবেন। সুতরাং আপনার দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের প্রতি এক ধরনের। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন জনগণও আপনার দৃষ্টিতে আওয়ামী লীগকে দেখবে, সেটা ভুল। বক্তব্যের শেষে হাসনাত আবদুল্লাহ জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে আওয়ামী লীগের অপরাধের বিচার কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান।

News নভেম্বর ১৭, ২০২৬ 0
সংসদ সদস্য পদ ছাড়ছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

সংসদ সদস্য পদ ছাড়ছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় স্ত্রীর প্রতিবাদ

জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় স্ত্রীর প্রতিবাদ

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষায় এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষায় এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু

0 Comments