বায়তুল মোকাররমের পাশে ১২ কাঠার বাণিজ্যিক জমি; আপিল বিভাগের রায়ে সরকারি সম্পত্তি ঘোষণার পরও পুরোনো দখলদারের নামে বরাদ্দের উদ্যোগ-
ইত্তেহাদ নিউজ, অনলাইন:
রাজধানীর পুরানা পল্টনের প্রাণকেন্দ্রে ১২ কাঠার একটি মূল্যবান সরকারি বাণিজ্যিক প্লট। বর্তমান বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি বলে দাবি করা হচ্ছে। অথচ জমিটি মাত্র ৮৩ কোটি টাকায় খাদিজা ইসলাম নামে এক ব্যক্তির অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে নিজের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি।
অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যাঁর নামে বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে, সেই খাদিজা ইসলাম দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা দাবি করে আসছিলেন। জমিটি নিয়ে তাঁর সঙ্গে সরকারের দীর্ঘ বিচারিক বিরোধ চলে। জালিয়াতির অভিযোগে বিতর্কিত মালিকানা দাবির বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ২০১৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। ২০২২ সালে রিভিউ আবেদনও খারিজ হয়। পরবর্তী সময়ে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।
প্রশ্ন উঠেছে, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং প্রশাসনিকভাবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত একটি বাণিজ্যিক জমি কীভাবে আবার সেই পুরোনো দাবিদারের নামে বরাদ্দের প্রস্তাব পেল? কেন উন্মুক্ত নিলাম বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পরিবর্তে নির্দিষ্ট একজন ব্যক্তির নামে বরাদ্দের উদ্যোগ নেওয়া হলো? আর জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের তথ্য কেন ব্যবহার করা হয়েছে, যখন প্রস্তাব পাঠানো হয়েছে ২০২৬ সালে?
অনুসন্ধানে উঠে আসা তথ্য, প্রশাসনিক নথি ও আদালতের মামলার বিবরণে এসব প্রশ্ন সামনে এসেছে। বিষয়টি সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা, ভূমি প্রশাসনের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
দুই শত কোটি টাকার জমি, বরাদ্দের প্রস্তাব ৮৩ কোটিতে
রাজধানীর ১০ নম্বর পুরানা পল্টন হোল্ডিংয়ের জমিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে, পল্টন থানার আওতাধীন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ঢাকা জিরো পয়েন্ট ও মতিঝিল বাণিজ্যিক এলাকার কাছাকাছি হওয়ায় জমিটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাকাটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, করপোরেট অফিস ও প্রকাশনা সংস্থার জন্য পরিচিত। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ১২ কাঠার এই জমির বর্তমান বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি। অথচ জেলা প্রশাসকের প্রস্তাবে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি টাকা।
নথির বিবরণ অনুযায়ী, জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট মৌজায় সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত জমির ক্রয়-বিক্রয়ের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ২০২৬ সালের ২৭ জুলাই।
এখানেই প্রশ্ন উঠেছে, প্রায় দেড় বছরের পুরোনো মূল্যতথ্য ব্যবহার করে এত মূল্যবান সরকারি সম্পত্তির মূল্য নির্ধারণের যৌক্তিকতা কী? জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।
এ ছাড়া সরকারি জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, নিলামের বাধ্যবাধকতা এবং বিশেষ বন্দোবস্তের আইনি ভিত্তি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
৪২ বছরের দখল, মালিকানা নিয়ে মামলা এবং সরকারি সম্পত্তির বিরোধ
প্রশাসনিক নথি অনুযায়ী, জমিটি ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর প্রজা খতিয়ানের ২৩১ নম্বর দাগভুক্ত। জমির পরিমাণ ১২ কাঠা বা ০.১৯৮০ একর। এটি খাসমহালভুক্ত সরকারি সম্পত্তি হিসেবে লিজের আওতায় ছিল।
জমিটির মালিকানা দাবি করে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে। সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে, একটি পক্ষ ১৯৫৯ সালের ৩ ফেব্রুয়ারি ৯৬০ নম্বর দলিলের মাধ্যমে জনৈক রাইসা ইসলাম জমিটি লিজ নিয়েছিলেন বলে দাবি করে।
পরবর্তী সময়ে ১৯৮২ সালের ১৫ জানুয়ারি ১২০৪ নম্বর দলিলের মাধ্যমে সৈয়দ বদিউর রহমানের কাছে জমি হস্তান্তরের দাবি করা হয়। এরপর ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৩৬৮৬ নম্বর দলিলে সৈয়দ বদিউর রহমান খাদিজা ইসলামের কাছে জমিটি হস্তান্তর করেন বলে দাবি ওঠে।
পরবর্তী সময়ে ১৯৮৫ সালের ৩ জুলাই ১৪৫৯৫ নম্বর দলিলের মাধ্যমে খাদিজা ইসলাম খাসমহাল হিসেবে জমিটির দ্বিতীয় মেয়াদে লিজ নবায়ন করেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
তবে জমিটির রেকর্ড নিয়ে জটিলতা তৈরি হয়। সিটি জরিপে জমিটি খাদিজা ইসলামের নামে রেকর্ড না হয়ে ৫৬২ নম্বর খতিয়ানে মোহাম্মদ ওয়াজ উদ্দিন, পিতা হাজী আফাজ উদ্দিনের নামে রেকর্ডভুক্ত হয়।
এ নিয়ে খাদিজা ইসলাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ১১৭৩/০৮ নম্বর মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলার আদেশের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে ১৪৪/১৩ নম্বর মিস মোকদ্দমার আদেশ অনুযায়ী তাঁর অনুকূলে ১৫৩০ নম্বর খতিয়ান সৃষ্টি এবং ১৫৬/৮ নম্বর জোত খোলা হয়।
এরপর জমিটির একাংশে খাবারের হোটেল নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। অবশিষ্ট অংশে ইন্টারন্যাশনাল ডেভেলপার কোম্পানির সাইনবোর্ডসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছিল বলে নথিতে উল্লেখ রয়েছে।
অনুসন্ধানী সূত্রগুলোর দাবি, খাদিজা ইসলাম দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে জমিটি ভোগদখলে রেখেছিলেন। এ সময়ে সরকারি সম্পত্তি ব্যবহারের বিপরীতে সরকার কোনো রাজস্ব বা আয় পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আপিল বিভাগের রায়ে সরকারি সম্পত্তি ঘোষণা
জমিটির মালিকানা নিয়ে বিরোধ নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ পর্যন্ত গড়ায়।
প্রশাসনিক নথিতে দেওয়ানি মামলা নম্বর ৪৮৩/১৯৭৪, ১১৩/১৯৮৪, ১১২/১৯৮৪, ৬৬/১৯৯০ এবং দেওয়ানি আপিল নম্বর ১৬৭/২০১০-এর উল্লেখ রয়েছে।
এ ছাড়া ট্রান্সফার আপিল নম্বর ৭, ৮, ৯, ১০ ও ১১/২০১৪, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ৪২৩২/২০১৮ এবং সিভিল আপিল ৩০-৩২/২০১৭-সহ একাধিক মামলা ও আপিলের বিষয়ও নথিতে উঠে এসেছে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৯ সালের ১৪ মে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘কমপ্লিট জাস্টিস’ প্রদান করে সরকারের পক্ষে রায় দেন।
প্রশাসনিক প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ওই রায়ে জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারি খাস দখলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তবে রায়ের পরও বিরোধের অবসান ঘটাতে রিভিউ আবেদন করা হয়। রিভিউ পিটিশন নম্বর ৪১১/২০১৯ ও ৩৯২/২০১৯-এর মাধ্যমে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়।
২০২২ সালের ২১ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের ১ নম্বর বেঞ্চ আবেদন দুটি খারিজ করে দেন।
এর ফলে জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিচারিক বিরোধের অবসান ঘটে। আদালতের রায়ের ভিত্তিতে জমিটির মালিকানা ও দখল সরকারের অনুকূলে প্রতিষ্ঠিত হয়।
খাস খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ, বাতিল আগের রেকর্ড
সর্বোচ্চ আদালতের রায়ের পর জমিটির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধনে উদ্যোগ নেয় ভূমি মন্ত্রণালয়।
নথি অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-১ অধিশাখা ২০২২ সালের ২০ ডিসেম্বর ৩১,০০,০০০০.০৪.৪১.১৮৬.২২-৩৯২ নম্বর স্মারকে ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর খতিয়ানের ২৩১ নম্বর দাগের ০.২১১২ একর জমির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধন করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
এর ধারাবাহিকতায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ২০২৩ সালের ১৭ জানুয়ারি সংশ্লিষ্ট নির্দেশনা জারি করে।
পরে ৬৮/২৩ নম্বর মিসকেসের ২০২৩ সালের ২৬ এপ্রিলের আদেশে খাদিজা ইসলামের নামে আগে সৃষ্ট ১৫৩০ নম্বর খতিয়ানের ১৫৬/৮ নম্বর জোতের ০.১৯৮০ একর জমি কর্তন করা হয়।
একই সঙ্গে জমিটি ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।
অর্থাৎ আদালতের রায় ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে খাদিজা ইসলামের নামে থাকা আগের রেকর্ড বাতিল করে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ অবস্থায় নতুন করে তাঁর নামেই জমি বরাদ্দের প্রস্তাব পাঠানোর বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এনএসআইয়ের কার্যালয় নির্মাণের জন্যও ছিল বন্দোবস্তের উদ্যোগ
জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার পর সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কার্যালয় নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
প্রশাসনিক নথি অনুযায়ী, ২০২৩ সালের ১০ মে সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেল, ঢাকা থেকে জমিটি এনএসআইয়ের অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব পাঠানো হয়।
পরবর্তী সময়ে ১৯ মে ২০২৩ তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০২৩ সালের ১২ জুন ১৫২ নম্বর স্মারকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সেগুনবাগিচা, ঢাকার অনুকূলে অকৃষি খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চায়।
চাওয়া কাগজপত্রের মধ্যে ছিল—
১. সিএস, এসএ, আরএস ও সর্বশেষ রেকর্ডের খতিয়ানের সত্যায়িত অনুলিপি।
২. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কার্যালয়ের প্রশাসনিক অনুমোদনপত্র।
৩. প্রস্তাবিত জমির দুই কপি লে-আউট প্ল্যান।
তবে প্রশাসনিক প্রতিবেদনে বলা হয়েছে, এনএসআই প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপত্র দাখিল না করায় পরবর্তী সময়ে ভূমি মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্যাদি পাঠানো হয়নি। ফলে সংস্থাটির অনুকূলে জমিটি বন্দোবস্তের প্রক্রিয়া আর এগোয়নি।
কিন্তু এরপরই একই জমি নিয়ে নতুন উদ্যোগের বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, সরকারি সংস্থার অনুকূলে বন্দোবস্তের প্রক্রিয়া এগিয়ে না গেলেও পুরোনো মালিকানা দাবিদার খাদিজা ইসলামের নামে জমিটি বরাদ্দের প্রস্তাব পাঠান জেলা প্রশাসক ফরিদা খানম।
এতে সরকারি সম্পত্তির ভবিষ্যৎ ব্যবহার ও বরাদ্দপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
নিলাম ছাড়া বরাদ্দের প্রস্তাব, আইনি ভিত্তি কোথায়?
সরকারি জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জমির শ্রেণি, ব্যবহার, সরকারি প্রয়োজন, বরাদ্দের উদ্দেশ্য এবং প্রযোজ্য বিধিবিধানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা।
এই জমির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্তির পর কোন আইনি ক্ষমতাবলে নির্দিষ্ট একজন ব্যক্তির নামে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে?
যদি জমিটি ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহারের জন্য বরাদ্দের উপযোগী বলে বিবেচিত হয়, তাহলে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি কেন বিবেচনায় নেওয়া হয়নি, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।
বিশেষ করে যার বিরুদ্ধে দীর্ঘদিন সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা এবং মালিকানা নিয়ে মামলা করার অভিযোগ রয়েছে, তাঁর নামেই আবার বরাদ্দের প্রস্তাব পাঠানোর যৌক্তিকতা কী?
এ ক্ষেত্রে জমির ৪২ বছরের ব্যবহার, সম্ভাব্য বকেয়া লিজমানি, ক্ষতিপূরণ এবং সরকারি রাজস্বের ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এসব বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন।
চট্টগ্রাম থেকে ঢাকায়: ডিসি ফরিদা খানমকে ঘিরে আগের অভিযোগও আলোচনায়
জেলা প্রশাসক ফরিদা খানমের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও অতীতে বিতর্ক ও অভিযোগের কথা অনুসন্ধানী সূত্রগুলো উল্লেখ করেছে।
প্রকাশিত প্রতিবেদনগুলোর দাবি, চট্টগ্রামের জেলা প্রশাসক থাকাকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার হন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ঢাকার জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেতে ৩০ কোটি টাকা লেনদেনের অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। তবে এ ধরনের আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট তদন্তের চূড়ান্ত ফল জানা প্রয়োজন।
অন্যদিকে, নিজেকে সৎ ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে ফরিদা খানম বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছেন বলে তাঁর কর্মকাণ্ডে দেখা যায়।
সম্প্রতি বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের ঘটনাও আলোচনায় আসে। সাধারণ মানুষ ভূমিসেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা যায়।
কিন্তু এর অল্প সময়ের মধ্যেই তাঁর অধীনস্থ ভূমি অফিসের একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের অভিযান নতুন করে প্রশ্ন তুলেছে।
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, হাতেনাতে আটক সার্ভেয়ার
দুদকের তথ্য অনুযায়ী, ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের বিরুদ্ধে জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ৩ নভেম্বর দুদক পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।
ঘটনাটি ঢাকার ভূমি প্রশাসনের অধীনস্থ কার্যালয়গুলোতে দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগকে আবারও সামনে নিয়ে এসেছে।
ভুক্তভোগীদের একটি অংশের অভিযোগ, বর্তমান জেলা প্রশাসকের সময়ে বিভিন্ন ভূমি অফিসে ঘুষ লেনদেন ও হয়রানির প্রবণতা বেড়েছে। যদিও এসব অভিযোগের সামগ্রিক সত্যতা নির্ধারণে স্বাধীন তদন্ত প্রয়োজন।
তবে একজন সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের সরাসরি অভিযান এবং একই সময়ে শতকোটি টাকার সরকারি জমি নিয়ে বিতর্কিত বরাদ্দ প্রস্তাব—দুটি ঘটনাই ঢাকার ভূমি প্রশাসনের জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব, নাকি বিতর্কিত বরাদ্দের উদ্যোগ?
পুরানা পল্টনের এই ১২ কাঠা জমির ঘটনা কেবল একটি প্লটের মালিকানা কিংবা বরাদ্দের প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা, আদালতের রায়ের বাস্তবায়ন, সরকারি রাজস্ব আদায় এবং ভূমি প্রশাসনের নিরপেক্ষতার বিষয়।
একদিকে সর্বোচ্চ আদালতের রায়ে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে আগের রেকর্ড বাতিল করে জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সরকারি একটি গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় নির্মাণের জন্যও জমিটি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
এরপর একই জমি পুরোনো দাবিদারের নামে ৮৩ কোটি টাকায় বরাদ্দের প্রস্তাব পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
জেলা প্রশাসক ফরিদা খানমের পাঠানো প্রস্তাবের আইনগত ভিত্তি কী? জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের তথ্য ব্যবহারের অনুমোদন কোথা থেকে এসেছে? নিলাম বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ছাড়াই বরাদ্দের সুযোগ আছে কি না? আদালতের রায় ও খাস খতিয়ানে অন্তর্ভুক্তির পর নতুন করে বরাদ্দের প্রস্তাব পাঠানোর প্রশাসনিক যুক্তি কী?
এসব প্রশ্নের উত্তর কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যেই নয়, বরং মূল নথি, আইনগত মতামত এবং স্বাধীন তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া প্রয়োজন।
কারণ সরকারি সম্পত্তি কোনো কর্মকর্তা বা ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়। জনগণের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে যাঁদের হাতে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত, তাঁদের প্রতিটি সিদ্ধান্তের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সমান জরুরি।
২০০ কোটি টাকার বেশি মূল্যমানের একটি সরকারি জমি ৮৩ কোটি টাকায় নির্দিষ্ট ব্যক্তির নামে বরাদ্দের প্রস্তাব—এটি কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো স্বার্থ? সেই প্রশ্নের উত্তর এখন ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছেই প্রত্যাশিত।
মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত। আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।” বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে। মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।
দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা। ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে। সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।” জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছিল।আদালত মামলার পাঁচ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। জামিন বাতিল হয়ে কারাগারে যাওয়া অন্য চার আসামি হলেন আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ।একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রুহুল আমিন ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের জেলা প্রশাসক ছিলেন।ওই সময় মহেশখালী উপজেলায় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। ২০১৪ সালের নভেম্বর মাসে ক্ষতিপূরণের পরিমাণ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়।২৫টি অস্তিত্বহীন চিংড়িঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়েছে।বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেক ইস্যু করা হয়েছিল। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আসামিদের বিরুদ্ধে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আদালত ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে।২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী ই কে এম কায়সারুল ইসলাম চৌধুরী তখনকার জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। আদালতের আদেশে দুদক তদন্ত শুরু করে। ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচার শুরু হয়।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা মৃত্যুদণ্ড থেকে রেহাই না পেলেও খালাস পেয়েছেন তার স্ত্রী স্বপ্না আক্তার। সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলেও প্রমাণিত হয়েছে। শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। অন্যদিকে স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে আদালত বলেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য দেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি আমলে নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। স্বপ্নার খালাসের বিষয়ে তিনি বলেন, মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। এসব অপরাধে স্বপ্না খাতুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। এ কারণে আদালত তাকে খালাস দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন তিনি। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি, সেটি তার নিজের সন্তানের। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন এক দিনেই ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেন। ওই রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। মামলার গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির উদ্যোগ নেওয়া হয়। রায় ঘোষণার আগে মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়ে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে আসামিদের মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল, উচ্চ আদালতেও তা বহাল থাকবে বলে তিনি আশা করছেন। দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদও জানান তিনি। আইনসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিচারহীনতার সংস্কৃতি দূর করে স্বল্পতম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এ মামলার বিচারপ্রক্রিয়া একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা বিশেষ বিচারালয় ১০-এ আজ মঙ্গলবার পরি মনি, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন হাওলাদারের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।শুনানিতে পরি মনি উপস্থিত থাকবেন বলে তাদের আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী প্রথম আলোকে জানিয়েছেন।গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু পা ব্যথার কারণে পরি মনি হাজির হতে পারেননি। তারপর তাঁর আইনজীবীর আপিলে শুনানি ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।২০২১ সালের ৪ আগস্ট র্যাব পরি মনির বনানী स्थित বাসায় অভিযান চালিয়ে পরিমাণ বিদেশি মদ ও মাদক দ্রব্য জব্দ করার দাবি করে। এই মামলায় পরি মনি গ্রেফতার হন এবং পরে জামিন পান।২০২২ সালের ৫ জানুয়ারি বিচারালয় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পরে পরি মনি মামলা খারিজের আপিলে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করে অভিযোগ পুনর্গঠনের নির্দেশ দেয়। আজ সেই নির্দেশ অনুযায়ী শুনানি হবে।