দেশজুড়ে

বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ

মোঃ কামরুল ইসলাম নভেম্বর ১১, ২০২৬ 0
বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ
(পিকেএসএফ)

 

বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল এবং ৬০০ পুকুর পুনঃখনন করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রায় ১৪৩ কিলোমিটার খাল ও ২৫০টি পুকুর পুনরায় খনন করা হয়েছে। এর ফলে কৃষকসহ সাধারণ মানুষের মুখে ফুটেছে হাসি, বেড়েছে কৃষি ফলনের হার।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্ত্বশাসিত আর্থিক প্রতিষ্ঠান ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’ (পিকেএসএফ) তাদের ১৮টি সহযোগী সংস্থার মাধ্যমে ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’-এর অর্থায়নে এ সব খাল ও পুকুর খননের কাজ করছে। ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় ৩ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পটি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের খরাপ্রবণ এলাকায় কাজ শুরু করেছে।


যার লক্ষ্য হলো তীব্র পানির সংকট মোকাবিলা করা, কৃষিতে সেচের ব্যবস্থা করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা জোরদার করা। ২০২৮ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে।

এ প্রকল্পের অধীনে দুই হাজার ৫০০ টি বাড়ির ছাদে এবং ৪০টি পুকুরে ম্যানেজস এ্যাকুয়ার রিচার্জ (এমএআর) বা নিয়ন্ত্রিত জলস্তর পুনর্ভরণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। 


ইতোমধ্যে এক হাজার ৬০০ টি বাড়ির ছাদে ‘এমএআর’ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে প্রায় দুই লাখ ১৫ হাজার মানুষ সারা বছর ধরে ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ জল ব্যবহারের টেকসই সুযোগ পাবেন বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের কো-অর্ডিনেটর ফজলে হোসাইন বাসস’কে বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল উত্তোলনের পরিমাণ কমানো, ব্যবহৃত জল (গ্রে-ওয়াটার) পুনরায় কাজে লাগানো, বৃষ্টির জল দিয়ে ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ করা এবং ভূপৃষ্ঠ দিয়ে প্রবাহিত জলকে ফসল সেচের কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে। 

এসব খালগুলো গড়ে ১৫ ফুট পর্যন্ত পর্যন্ত গভীর করে খনন করা হচ্ছে। এর ফলে অন্তত আগামী ১৫ বছর কৃষকরা এর সুবিধা পেতে থাকবে।

তিনি জানান, প্রকল্পের কাজের অগ্রগতির ফলে বরেন্দ্র অঞ্চলজুড়ে নানাভাবে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এক সময়ের শুকনো মরা খালে আবারও পানি জমছে। সেচের খরচ কমেছে। কীভাবে বেশি ধান ফলানো যায় তাও শিখছেন কৃষকরা।

গ্রামীণ পুকুর ও খালগুলো কালক্রমে পলি, আগাছা ও গাছপালার নিচে চাপা পড়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে পুনরায় খননের মাধ্যমে এগুলোর কিছু কিছুকে আবার সজীব করে তোলা হচ্ছে, যা সেচ ও গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য পানির নতুন উৎস তৈরি করছে।

পিকেএসএফ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, বরেন্দ্র অঞ্চলের অনেক আবাসিক বাড়ি এবং স্কুল-কলেজ, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভবনের বড় ছাদগুলো বৃষ্টির জল সংগ্রহ করে তা ভূগর্ভস্থ স্তরে পৌঁছে দেয়ার জন্য অত্যন্ত উপযোগী মাধ্যম হিসেবে কাজ করছে। 

চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর সরকারি এ.বি. উচ্চ বিদ্যালয় তাদের তিন হাজার ৮৬০ বর্গমিটার ছাদ ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহ করছে এবং তা পুনরায় ভূগর্ভে পৌঁছে দিচ্ছে।

প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা সামিউল হক টুটুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের অনেক সচ্ছল কৃষকও সেচের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চিন্তিত ছিলেন। ধানের জমিতে সেচ দেয়া ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছিল। সেচের প্রতিটি মৌসুমেই এটা কৃষকের কাছে বোঝা হয়ে দেখা দেয়। তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। 

একসময় পলি ও আগাছায় ঢাকা পড়ে যাওয়া খালগুলোতে এখন পানি থাকে, যা কৃষকরা তাদের ফসলে সেচ দেয়ার কাজে ব্যবহার করতে পারেন। সেচ বাবদ খরচও কমেছে।

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে এ ধরনের কষ্ট খুবই পরিচিত। বৃষ্টিপাত ক্রমশ অনিয়মিত হয়ে পড়েছে, দীর্ঘস্থায়ী হচ্ছে শুষ্ক মৌসুম, আর ভূগর্ভস্থ পানির মজুতের ওপর বাড়ছে চাপ। কৃষকদের কাছে পানির প্রতিটি ফোঁটা অত্যন্ত মূল্যবান।

প্রজেক্টের কর্মকর্তারা কৃষকদেরকে জমিতে সবসময় পানি জমিয়ে না রেখে, পানি শুকিয়ে যেতে দেয়া এবং প্রয়োজন হলেই সেচ দেয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এতে পানির অপচয় কম হয়। কৃষকরা তাদের জমিতে ছোট ছিদ্রযুক্ত একটি পিভিসি পাইপ বসিয়ে মাটির নিচের পানির স্তর পর্যবেক্ষণ করা যায়। 

এতে পানির ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ কমাতে পেরেছেন, ফসলের ফলন কমার পরিবর্তে বরং বেড়েছে। পিকেএসএফ এর বরাত দিয়ে সাইদ হোসেন নামে এক কৃষক বলেন, গত বছর একই জমি থেকে ১৮০ মণ ধান পেয়েছিলাম, আর এ বছর পেয়েছি প্রায় ২০০ মণ। 

তিনি আরও জানান যে, সেচ বাবদ তার খরচ প্রায় ৩০ শতাংশ কমে গেছে।

পিকেএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে পুনরায় খনন করা ‘জোলাহার খাল’ এবং নওগাঁর কয়েকটি পুকুরে একসময় পলি জমে থাকতো, এখন পানি থাকে, যা পার্শ্ববর্তী কৃষিজমিতে সেচের কাজে ব্যবহৃত হয়। 

পুরানো খাল ও পুকুরে পানির ফিরে আসাটা এই অঞ্চলের ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ মাত্র।

প্রকল্পের কো-অর্ডিনেটর ফজলে হোসাইন আরও জানান, ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ (এমএআর) বা ভূগর্ভস্থ জলস্তর কৃত্রিমভাবে পুনর্ভরণ পদ্ধতিতে বৃষ্টির পানি বা অতিরিক্ত ভূপৃষ্ঠস্থ পানি সংগ্রহ ও পরিশোধন করে ভূগর্ভস্থ স্তরে পাঠিয়ে দেয়া হয়, যা শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য ভূগর্ভস্থ জলভাণ্ডারকে পুনরায় পূর্ণ করতে সাহায্য করে। এটি হলো পানি সহজলভ্য থাকার সময়ে তা মাটির নিচে সংরক্ষণ করে রাখা এবং পানির সংকট দেখা দিলে সেই সংরক্ষিত পানি ব্যবহার করার একটি উপায়। 

তিনি জানান, পিকেএসএফ এ প্রকল্পের আওতায় তিনটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো অঞ্চলের সবুজ আচ্ছাদন পুনরুদ্ধারে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। 

শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও কাঠ উৎপাদনকারী গাছের প্রায় ১০ লাখ চারা বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে নিম, জলপাই, অর্জুন, বেল, আমড়া, সফেদা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ। এখন পর্যন্ত প্রায় দুই লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষার্থী পাঁচটি করে চারা পাবে এবং সেগুলো বড় করে তোলার দায়িত্ব তারাই নেবে।

Popular post
সম্ভাবনার নতুন শ্রমবাজার সার্বিয়া

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সার্বিয়ার শ্রমবাজারের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের পাশাপাশি রিক্রুটিং এজেন্সির মালিকদের প্রত্যাশা, সরকার উদ্যোগী হলে দেশটিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম (বিআরএএফ)। সংশ্লিষ্টদের মতে, সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাব্য সুযোগগুলো যথাযথভাবে যাচাই করে কাজে লাগাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রত্যাশা সার্বিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রত্যাশা, দেশটিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তাঁদের মতে, বিদেশে কাজের সুযোগ যেন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় এবং চাকরিপ্রত্যাশীরা যেন প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিশ্চয়তার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য নিয়োগকর্তার পরিচয়, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, আবাসন, চাকরির চুক্তি এবং ভিসা ও ওয়ার্ক পারমিটের বৈধতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কর্মীদের সচেতন করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সার্বিয়ার শ্রমবাজার নিয়ে সরকারি পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করা হবে। এতে বাংলাদেশের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিয়োগপ্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি রিক্রুটিং এজেন্সির মালিকদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন দেশে কী ধরনের অনুমোদন প্রয়োজন, কী কী নথি জমা দিতে হবে এবং ছাড়পত্র পেতে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি। তাঁদের প্রত্যাশা, বিএমইটি ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই-বাছাই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এবং বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও অনিশ্চয়তা কমবে। তবে নিয়োগপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের নিবন্ধন, আর্থিক সক্ষমতা, প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের জন্য প্রস্তাবিত চাকরির শর্ত যাচাই নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্টদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ই পারে বৈধ জনশক্তি রপ্তানিকে আরও গতিশীল করতে। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার দাবি সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশে একটি সার্বীয় দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ, শ্রমবাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ, কর্মীদের সহায়তা এবং নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা এবং বাস্তব চাহিদা মূল্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্টদের সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বিয়ার শ্রমবাজারের সম্ভাবনা যাচাই, বৈধ নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন। একই সঙ্গে সার্বিয়ায় বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদারের সম্ভাবনা মূল্যায়ন এবং দেশটিতে কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন নতুন দেশে বৈধ কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান, বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ। সার্বিয়ার ক্ষেত্রেও সম্ভাব্য শ্রমিকের চাহিদা যাচাই, নিয়োগকর্তার সক্ষমতা নিশ্চিতকরণ এবং সরকারি অনুমোদনের সুস্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, সরকার, বিএমইটি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দায়িত্বশীল রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে সার্বিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ কর্মসংস্থানের সম্ভাবনা আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। সার্বিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই—এই বিষয়গুলোতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সার্বিয়ায় যেতে আগ্রহী কর্মী ও জনশক্তি রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। মোঃ সোহেল রানা বিশেষ প্রতিবেদক  

কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হকি ফাইনালে আজ মুখোমুখি

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২৫ আন্তর্জাতিক হকি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীদের মতো হকি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে। ইতোমধ্যে টুর্নামেন্টের কঠিন পর্ব অতিক্রম করে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে উভয় দল নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রস্তুত।   আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টে অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়েছে। অধিনায়ক লুকাস মার্টিনেজ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা টুর্নামেন্টের শুরু থেকেই কঠোর পরিশ্রম করেছি। দলের সবাই একসঙ্গে কাজ করে ফাইনালে পৌঁছেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট — বিশ্বকাপ জিততে হবে। প্রতিটি ম্যাচের জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ ও মনোযোগ বজায় রেখেছি এবং আগামী ম্যাচেও তা বজায় রাখব।” আর্জেন্টিনা দলের ফিজিক্যাল ট্রেনার জানান, দল খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য বিশেষ অনুশীলন চালাচ্ছে যাতে ফাইনালে তারা চাপ সামলাতে পারে।   অন্যদিকে নেদারল্যান্ডসের কোচ মাইকেল ডি ইয়ং ফাইনালের আগের প্রস্তুতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দল গত কয়েক মাস ধরে কৌশলগত প্রস্তুতি নিয়েছে। খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই এই বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ে একটি শক্তিশালী ছাপ রেখে যেতে।” কোচ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ফাইনালে উঠা নয়, বরং বিশ্বকাপ জয়। আমরা প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি।”   বিশ্বের হকি বিশেষজ্ঞরা বলছেন, এবারের ফাইনাল ম্যাচটি গত দশকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলের কৌশল, বল নিয়ন্ত্রণ ও দ্রুতগতির খেলায় যে মেধা প্রদর্শিত হয়েছে, তা ফুটবলের মতো অন্য কোনো খেলার ক্ষেত্রে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দলের মানসিক স্থিতিশীলতা ও চাপ সামলানোর ক্ষমতা বিজয় নির্ধারণে মূল ভূমিকা পালন করবে।   মাঠে উভয় দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস, শক্তিশালী ডিফেন্স এবং আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনার স্ট্রাইকারের গতিবেগ এবং নেদারল্যান্ডসের মিডফিল্ডারদের কৌশলগত দক্ষতা ম্যাচে প্রধান আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গোলরক্ষকদের প্রতিটি সেভ এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।   বিশ্বজুড়ে লাখো হকি ভক্ত এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষায় আছেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠিত হবে এবং অনেক দেশের টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে। হকি প্রেমীরা এই ম্যাচ থেকে দারুণ উত্তেজনা, দক্ষতা এবং খেলা উপভোগ করার আশা করছে।   মাঠের বাইরেও ভক্তদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যান জোন আয়োজন করা হয়েছে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা একত্রে সময় কাটিয়ে খেলার আনন্দ ভাগাভাগি করবেন। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়।   বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে আগামী দিনে বিশ্ব হকির নতুন ধারার রূপরেখা নির্ধারণ করা হবে। এই ম্যাচের ফলাফল আগামী দশক ধরে হকির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   এই প্রতিযোগিতা বিশ্বের সর্বোচ্চ মানের হকি টুর্নামেন্ট হওয়ায় এর প্রতি ভক্তদের আগ্রহ ও উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। সবাই আশা করছেন, আগামীকালের ফাইনাল হবে একটি স্মরণীয় খেলা, যেখানে স্পোর্টসম্যানশিপ, দক্ষতা ও উত্তেজনা থাকবে সর্বোচ্চ মাত্রায়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

দেশজুড়ে

View more
অনলাইন অশান্তি থেকে নিজেকে সরিয়ে সেন্টমার্টিন যেতে চান মোনামী, খুঁজছেন রিসোর্ট
অনলাইন অশান্তি থেকে নিজেকে সরিয়ে সেন্টমার্টিন যেতে চান মোনামী, খুঁজছেন রিসোর্ট

  সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা বিতর্ক ও অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পরিকল্পনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। নিজের নাচের ভিডিও অনলাইন দুনিয়য়ি ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন মোনামী। এবার অনলাইন দুনিয়ার নেতিবাচক আলোচনা থেকে বেরিয়ে বারবার প্রকৃতির কাছে আশ্রয় খুঁজেছেন বলে জানিয়েছেন তিনি। এবার তার ভ্রমণের সম্ভাব্য গন্তব্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহরীন আমিন ভুইয়া মোনামি লেখেন, অনলাইনে যখনই অশান্তি শুরু হয়েছে, তখনই তিনি এসব অপ্রয়োজনীয় আলাপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রকৃতির কাছে ছুটে গেছেন। এবারও তেমনই একটি পরিকল্পনা করছেন তিনি। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে সেন্ট মার্টিন যাওয়ার কথা ভাবছেন। তবে ভ্রমণের পরিকল্পনা করলেও এখনো পছন্দের থাকার জায়গা ঠিক করেননি তিনি। তাই সেন্ট মার্টিনের সুন্দর ও নান্দনিক (এস্থেটিক) রিসোর্টের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের কাছে সুপারিশ চেয়েছেন। পোস্টের শেষে ছবিটি ব্যবহারের কারণও মজার ছলে উল্লেখ করেছেন মোনামি। তার ভাষায়, ‘Picture obviously for attention’। তবে মন্তব্যের বক্সটি বন্ধ করে রেখেছেন তিনি। সব মিলিয়ে অনলাইন দুনিয়ার কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে নীল জলরাশি, সমুদ্র আর প্রকৃতির মাঝে সময় কাটানোর অপেক্ষা রয়েছেন এই ঢাবি শিক্ষিকা। উল্লেখ্য, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তাতে তিনি বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের।  

News নভেম্বর ১৭, ২০২৬ 0
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির আটকের ঘটনার প্রতীকী চিত্র।

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

ব্যাডটাচ হোক বা গুডটাচ, আমার তো ব্যথা লেগেছে’: শামছুন্নাহার

ব্যাডটাচ হোক বা গুডটাচ, আমার তো ব্যথা লেগেছে’: শামছুন্নাহার

এস আলমের সব বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

এস আলমের সব বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা ও মিনিবাসের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনার প্রতীকী চিত্র।
চট্টগ্রামে অটোরিকশা-মিনিবাস সংঘর্ষে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গত রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রেশমী আক্তারের (২৫) মৃত্যু হলে পরিবারটির তিনজনই প্রাণ হারান।জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে রেশমী আক্তার তার স্বামী মো. দেলোয়ার (৩১) ও দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতসহ কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি মেলায় যাচ্ছিলেন। মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটি একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান ওয়াসিফা জান্নাত। গভীরভাবে আহত রেশমী আক্তারকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।২৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার ভোরে আইসিইউতে তার মৃত্যু হয়। রেশমী আক্তার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। ২০২৩ সালের শুরুতে রেশমী ও দেলোয়ারের বিয়ে হয়। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।রেশমীর শ্বশুর আবদুস সাত্তার জানান, দুর্ঘটনার রাতে মোবাইল কলে প্রথমে ছেলের মৃত্যুর খবর পান, ২০ মিনিট পর নাতনির মৃত্যুর খবর পান। বউমা তখন হাসপাতালে ভর্তি ছিলেন।কালিয়াইশ ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুর রহমান জানান, একই দুর্ঘটনায় এক পরিবারের তিনজন মারা গেছেন—প্রথমে স্বামী, এরপর শিশুকন্যা, শেষে রেশমী। তিনি জানান, স্বামী ও সন্তান হারিয়ে রেশমী অনেক দিন বাঁচার জন্য লড়াই করেছেন এবং শ্বশুরবাড়ি অনেক টাকা খরচ করেছে, তবু তাকে বাঁচানো যায়নি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Desk Reporter নভেম্বর ১৬, ২০২৬ 0
"মানবতার দুয়ার ফাউন্ডেশন" জরুরি আলোচনা ও মতবিনিময় সভা

"মানবতার দুয়ার ফাউন্ডেশন" জরুরি আলোচনা ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে রাস্তা অবরোধ করে বস্ত্রকর্মীদের প্রতিবাদ, যা যান চলাচল বন্ধ করে দিয়েছে।

গাজীপুরে রাস্তা অবরোধ করে বস্ত্রকর্মীদের প্রতিবাদ, মজুরি বৃদ্ধির দাবিতে

লক্ষ্মীপুরের রামগতিতে একটি নলকূপ থেকে গ্যাস ও পানি বের হওয়ার ঘটনার প্রতীকী চিত্র।
লক্ষ্মীপুরের রামগতিতে নলকূপ থেকে গ্যাস নিঃসরণ, আগুন জ্বলে উঠছে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রূপালী কলোনি এলাকায় মহিউদ্দিনের বাসায় নতুন স্থাপিত একটি নলকূপ থেকে গ্যাস নিঃসৃত হচ্ছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নলকূপ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরালে তা জ্বলে ওঠে। নলকূপে কোনো চাপ না দিয়েও পানি বের হচ্ছে।নলকূপটি মাটির নিচে ৫০ থেকে ৬০ ফুট গভীরে পাইপ বসিয়ে স্থাপন করা হয়েছে।মহিউদ্দিন জানান, নলকূপ বসানোর পর থেকে পানির সঙ্গে বুদবুদসহ গ্যাস উঠছে এবং দিয়াশলাই দিয়ে জ্বালালে দাউদাউ শব্দে আগুন জ্বলে।চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন এবং প্রতিদিন শতাধিক মানুষ নলকূপটি দেখতে এসে ভিড় করছেন।স্থানীয় বাসিন্দা মো. শাকিল বলেন, নলকূপ থেকে চাপ ছাড়া পানি ও গ্যাস বের হচ্ছে এবং আগুন জ্বালাতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি জানান, এর আগেও ওই বাসার পাশে অন্য একটি নলকূপ থেকে কয়েক মাস ধরে একইভাবে গ্যাস উঠত, যা পরে বন্ধ করা হয়েছিল।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন বলেন, বিষয়টি তাঁর জানা নেই; তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Desk Reporter নভেম্বর ১৩, ২০২৬ 0
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চ্যানেল এস-এর সাংবাদিক সোহেল রানার ওপর হামলা, সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি  পিজি হাসপাতালে

চ্যানেল এস-এর সাংবাদিক সোহেল রানার ওপর হামলা, সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি  পিজি হাসপাতালে

0 Comments